ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পৃথক স্থানে গত শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নিজামুল হক সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ১২টার দিকে কল্যাণপুর শহীদ মিনার রোড এলাকায় ট্রাকচাপায় নীলুফা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। তিনি লিয়াকত আলী নামের তাঁর এক ভাইয়ের মোটরসাইকেলের পেছনের আসনে বসে মিরপুর কলোনি এলাকায় বাসায় ফিরছিলেন। পেছন দিকে ট্রাক ধাক্কা দিলে নীলুফা সড়কে ছিটকে পড়েন। তখন ধাক্কা দেওয়া ট্রাকটি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় আহত হন লিয়াকত আলী। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি। নীলুফার গ্রামের বাড়ি শিবপুরে।
এ ঘটনার আধা ঘণ্টার পর শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পল্লবীর কালশী রোড এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী শাহনূর ইসলাম শিমুল (২৮) নামের এক যুবক।