ট্রাকের ধাক্কায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় তাসলিমা বেগম (৪০) নামের এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক নুরুল আমিনকে পুলিশ আটক করেছে।
নগরের বায়েজিদ এসআই মোহাম্মদ আলী জানান, তাসলিমা বেগম ও তাঁর স্বামী মো. সোলায়মান রিকশায় করে নগরের বালুছড়া এলাকায় যাচ্ছিলেন। পাবলিক কলেজ মোড়ে তাঁদের বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। রিকশা থেকে পড়ে যাওয়া তাসলিমাকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাসলিমার স্বামীর বাসা নগরের বালুছড়া এলাকায়।
এসআই মোহাম্মদ আলী জানান, স্থানীয় লোকজন ট্রাকচালককে ধরে পুলিশে সোপর্দ করে।