ট্রাকের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকের ধাক্কায় মো. কামাল হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, বিদ্যুৎ ভবনের সামনের রাস্তায় দ্রুতগতির একটি ট্রাক কামাল হোসেনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ট্রাকটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবার থানায় অভিযোগ জানালেও মামলা করেনি।