ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আসাদ গেট এলাকায় আজ শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঘটনাস্থলে যাওয়া মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী জাহান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল শেরে বাংলানগর থানা এলাকায় পড়েছে। তবে ঘটনাটি হচ্ছে, রাত দশটার দিকে আসাদগেট এলাকায় সাইকেল আরোহী নাজমুলকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে নাজমুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসআই জানান, নাজমুল চকবাজার এলাকার এক বাসায় থাকেন। তিনি কোরআনের হাফেজ। বিভিন্ন বাসায় ছেলেমেয়েদের কোরআন শিক্ষা দিতেন তিনি। আজ তিনি শ্যামলীতে তাঁর ভাইয়ের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
শেরেবাংলা নগর থানায় যোগাযোগ করা হলে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।