ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রেলস্টেশন রোডে ট্রাকের ধাক্কায় গতকাল সোমবার ইয়ামিন হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ইয়ামিন রেলস্টেশন (তালশন) এলাকার ব্যবসায়ী জয়েন উদ্দিনের ছেলে। ইয়ামিন সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এলাকাবাসী ট্রাকচালক জাহেদুল ইসলামকে আটক করে পিটুনি দেয়। ইয়ামিনের সহপাঠীরা এ ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি