ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার উপজেলার পারুলিয়ার বটতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মেহেদি হাসান (৮)। সে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের শাহজান আলীর ছেলে ও সাতনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পারুলিয়ার বটতলা এলাকায় অটোরিকশা থেকে নেমে মেহেদি সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও এর চালক মোকলেছুর রহমানকে আটক করেছে।
হাতীবান্ধা থানার এসআই মুসা আলি বলেন, মোকলেছুরকে গতকাল লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।