ট্রাকের ধাক্কায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গত বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় মো. সেলিম (৪০) নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী মারা গেছেন। তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, সেলিম মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় ব্যবসা করতেন। বাসাও একই এলাকায়। তিনি ব্যবসায়িক কাজে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি কারখানায় যান। সেখান থেকে ভেসপা চালিয়ে বাসায় ফিরছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর ১০ নম্বর সড়কে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সেলিম ঘটনাস্থলেই মারা যান। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।