ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিমুলতলায় রহনপুর সড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার সকাল ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল (৪৫)। তাঁর বাড়ি গোমস্তাপুর উপজেলার নিমতলায়।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, সকাল ছয়টার দিকে শিমুলতলার রহনপুর সড়কে একটি ট্রাক ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মো. ইসমাইল নামের এক ব্যক্তি নিহত হন। আহত তিনজনের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই বজলুর রশিদ।