ট্রাকের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী হিউম্যান হলারের চালকের সহকারী নিহত হয়েছে। এতে আরও সাতজন যাত্রী আহত হন। নিহত সহকারীর নাম সজীব ইসলাম (১৫)। সে ধড় মোকাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা হাটখোলা মোড়ে বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হিউম্যান হলার ও ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। ঘোগা হাটখোলা মোড়ে হিউম্যান হলার থেকে যাত্রী ওঠানামা করার সময় পেছন থেকে ট্রাকটি ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই সজীব নিহত হয়। শেরপুর থানার এসআই আতোয়ার রহমান বলেন, গাড়ি দুটি চালকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি