ট্রাকের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন। নিহত চালকের নাম জিহাদ হোসেন (২২)। আহত আরোহীর নাম তানিম মিয়া (২০)। তাঁদের বাড়ি ধর্মপুর গ্রামে। তানিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার বলেন, বিকেলে জিহাদ ও তানিম বাড়ি থেকে গোবিন্দগঞ্জ শহরে যাওয়ার পথে কালীতলা এলাকায় বগুড়াগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জিহাদ নিহত ও তানিম আহত হন।