ট্রাকের ধাক্কায় এসআই নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে আটকে পড়া ট্রাক পার করিয়ে দেওয়ার দায়িত্ব পালনকালে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবুল কাশেম (৪৯) নামের একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি উপজেলার জোরারগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
জোরারগঞ্জ থানার এসআই মো. আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে জানান, হরতালের কারণে গতকাল রাতে তৈরি পোশাকবাহী অন্তত ৩৫টি কাভার্ডভ্যান মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় আটকা পড়ে। এসআই আবুল কাশেম কাভার্ডগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পার করানোর কাজ করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। আহত কাশেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত কাশেমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।