ট্রাকের ধাক্কায় চালক ও বাসের চাপায় সহকারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর রোডে কলাবাগান মাঠসংলগ্ন রাস্তায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন অন্য একটি ট্রাকের চালক। নিহত চালকের নাম সরওয়ার শেখ (৩৮)। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থানা-পুলিশ জানায়, কলাবাগান মাঠের কাছে চাকা নষ্ট হয়ে গেলে চালক সরওয়ার শেখ ট্রাক থেকে নেমে চাকা মেরামতের চেষ্টা করেন। এ সময় হঠাৎ পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি মারা যান।
এদিকে নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান আসার পথে মতিঝিল এলাকায় অসাবধানতার কারণে পড়ে গিয়ে নিজ বাসেরই চাকায় পিষ্ট হয়ে নিহত হন চালকের সহকারী মো. কালাম মিয়া (৩৫)।