ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে প্রাণ গেল চালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিকল হয়ে যাওয়া ট্রাকের চাকা পরিবর্তন করে নিজেই লাগাচ্ছিলেন এনায়েত হোসেন (৩৫)। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এনায়েত।

আজ বৃহস্পতিবার ভোর রাতে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল হাই জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। নিহত এনায়েত হোসেনের বাড়ি বরিশাল। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।