ট্রাকের ধাক্কায় দেয়াল ভেঙে মা-মেয়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার রামনগর এলাকায় গতকাল বুধবার সকালে ট্রাকের ধাক্কায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ভেঙে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন জোনাব আলীর স্ত্রী মোমেনা বেগম (৭০) ও তাঁর মেয়ে মর্জিনা খাতুন (৪০)। এ ঘটনায় শাহানা খাতুন (২৫) নামের এক নারী আহত হয়েছেন। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রামনগর হিমাগার এলাকায় একটি ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের জন্য সেখানে বালু নিয়ে যাওয়া একটি ট্রাক পার্কিং করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি নির্মাণাধীন ভবনে ধাক্কা দেয়। এতে ভবনের দেয়ালের একাংশ ভেঙে পেছনে বসে থাকা পাশের বাড়ির কয়েকজনের ওপরে পড়ে। ঘটনাস্থলেই মোমেনা খাতুন নিহত হন। আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মর্জিনা খাতুন মারা যান।