ট্রাকের ধাক্কায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় সুবোধ বিশ্বাস (৫০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের বিনেরপোতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবোধ ঘোষ জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের বাসিন্দা ছিলেন। বেলা তিনটার দিকে ধানদিয়া থেকে সুবোধ বিশ্বাস সাইকেলে করে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথে বিনেরপোতায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।