ট্রাকের ধাক্কায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুরে কলাবোঝাই একটি নছিমন সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা দিলে মো. ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নছিমনের চালক ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল শনিবার সকাল আটটায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরে বিজিবি সেক্টরের দ্বিতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের বাসিন্দা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।