ট্রাকের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আখতার হোসেন (৩১) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। আখতারের বাড়ি মিরপুর উপজেলার নওয়াপাড়া এলাকায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, বিকেলে মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন আখতার হোসেন। পথে মঙ্গলবাড়িয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।