ট্রাকের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী টোল রোডে গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম ফাহিম উদ্দিন (১৮)। জানা গেছে, ফাহিম বিকেলে টোল রোড দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।