ট্রাকের ধাক্কায় নিহত একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালকের বাবা নিহত হয়েছেন। চালক নিজেও আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনসার আলী (৫৫)। ভ্যানচালকের নাম আমির হোসেন (২৫)। তাঁদের বাড়ি উপজেলার শিবপুর গ্রামে।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনির হোসেন জানান, আমির নিজের ভ্যানে করেই বাবাকে নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে ত্রিমোহিনী মোড়ে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক আনসার আলীকে মৃত ঘোষণা করেন।