ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ট্রাকের ধাক্কায় মো. শাহজাহান (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় মিজানুর রহমান (১৫) নামের এক ভ্যানচালকও আহত হয়েছে। গতকাল দুপুরে তাসকিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান হালিশহর পশ্চিম রামপুরা এলাকায় আকতার হোসেনের বাড়িতে থাকতেন। আহত মিজানুরের বাস নগরের অলংকার মোড়ে।