ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় আজ বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় একটি মাছবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে যায়। এতে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের চালক ও তাঁর সহকারী। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বলরাম দাস (৩৬) ও নীরব দাস (২২)। তাঁদের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকায়।
পুলিশ জানায়, বলরাম দাস ও নীরব দাস মাছ ব্যবসায়ী। আজ সকালে তাঁরা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে মাছ কিনে পিকআপ ভ্যানে করে নরসিংদীতে যাচ্ছিলেন। তাঁরা ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজীর বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন দিক থেকে পিক আপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন বলরাম দাস, নীরব দাস, পিকআপ ভ্যানের চালক সুজন ও চলকের সহকারী রুমান। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বলরাম দাস ও নীবর দাসকে মৃত ঘোষণা করেন। আহত সুজন ও রুমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ সাংবাদিকদের বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।