ট্রাকের ধাক্কায় বাবা নিহত, ছেলে গুরুতর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় নুরুল আমিন খান (৪৫) নামের ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন খান কাপাসিয়া উপজেলার খিলগাঁও গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার উপজেলার তুমুলিয়া গ্রামের কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সঙ্গে থাকা নুরুল আমিনের ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক আশীষ কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিহত মোটরসাইকেল আরোহী ও তাঁর ছেলে নয়ন খান(২০) বাড়ি যাওয়ার পথে উপজেলার কাজিবাড়ি এলাকায় আসলে একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নুরুল আমিন মারা যান। আহত নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে।