ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, মা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের আর কে রোডের দর্শনা মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে মারা গেছেন৷ এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা৷ গতকাল শনিবার সকাল আটটার দিকে ক্যাডেট কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছেলেকে দেখতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে।
একই দিন কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের গািড়র মধ্যে সংঘর্ষে চার পুলিশ ও দুই বিজিবি সদস্য আহত হয়েছেন৷
নিহত ব্যক্তিরা হলেন মিঠাপুকুর উপজেলার চেংমারী গ্রামের বাসিন্দা ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনুজ্জামান (৪৮) এবং তাঁর ছেলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শুভ (১০)। রওশনুজ্জামানের স্ত্রী একই উপজেলার মুসলিমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম (৪০) গুরুতর আহত হন৷ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভির্ত করা হয়েছে৷ তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছেলে সরওয়ার হোসেনের সঙ্গে দেখা করার জন্য রওশনুজ্জামান স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর ক্যাডেট কলেজে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে আর কে রোডের দর্শনা মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়। লোকজন ছুটে এসে স্ত্রী শাহনাজ বেগমকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷
কোতোয়ািল থানার উপপরিদর্শক (এসআই) ইজার আলী জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল বিকেলের দিকে কুড়িগ্রাম সার্কিট হাউসের সামনে কুড়িগ্রাম পুলিশ লাইনের একটি গাড়ি মোড় নিতে গেলে ৪৫ বিজিবির একটি গাড়ি ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়৷ এ ঘটনায় পুলিশের গাড়িতে থাকা চার পুলিশ সদস্য ও বিজিবির গাড়িতে থাকা দুই বিজিবি সদস্য আহত হন।