ট্রাকের ধাক্কায় বাসচালকের সহকারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গত বুধবার গভীর রাতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসচালকের সহকারী নিহত ও আট যাত্রী আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম বলেন, বুধবার রাত ১২টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসকে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটির চালকের সহকারী রুস্তম আলী (২২) ঘটনাস্থলেই মারা যান। রুস্তম চাঁপাইনবাবগেঞ্জর গোমাস্তাপুরের এনামুল হকের ছেলে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।