ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় বিজয় কোড়াইয়া (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিজয় কোড়াইয়া সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবসায়ী ছিলেন। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বড়াইগ্রাম থেকে বনপাড়াগামী দ্রুতগামী ট্রাকটি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।