ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম আজগর আলী (২৪)। তিনি ফেনীর সোনাগাজীর দক্ষিণ চরচান্দিয়া গ্রামের বাসিন্দা ও একটি বেকারির ভ্যানচালক ছিলেন। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ ভোর পাঁচটার দিকে আজগর আলী ভ্যানে করে বেকারির তৈরি খাবার নিয়ে মুহুরীগঞ্জ এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর কিছু সময় পরই তিনি মারা যান।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক আবদুল মালেক। তিনি জানান, ময়নাতদন্তের জন্য ভ্যানচালক আজগর আলীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।