ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীরের সহকারী নূর নবী (৩২) আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, আতুরার ডিপো ট্যানারি বটতল এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যান-রিকশাকে ধাক্কা দিলে এ দুজন আঘাত পান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।