ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ এলাকায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত এবং তাঁর সহকারী আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম মো. জাহাঙ্গীর আলম (৩০)। আহত ব্যক্তির নাম মো. শাহ আলম (২৫)।