ট্রাকের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গতকাল শুক্রবার সকালে একটি ট্রাক অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে চালকের সহকারী মালেক হোসেন (৩৫) ঘটনাস্থলে প্রাণ হারান। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলায়। বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নাটোর প্রতিনিধি|