ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইস্পাহানি মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন ফটিকছড়ির দৌলতপুর এলাকার আবুল খায়েরের ছেলে মো. এনামুল হক ও একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. আলমগীর। এনামুলের স্ত্রী নগরের একটি ক্লিনিকে সন্তান প্রসব করেছেন। সন্তানকে দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।