ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান রানা (৩২)। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এই ঘটনা ঘটে। মাহবুবুর রহমান রানা নরসিংদী জেলার বালাপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সোমবার সকালে মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমানের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।