ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার পৌর শহরের প্রবেশপথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন বদরুল ইসলাম (২৮) ও আলাল মিয়া (২৫)। তাঁদের বাড়ি উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে ছাতক পৌর শহর থেকে ওই দুই যুবক একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পৌর শহরের প্রবেশপথের পাশে থাকা একটি নষ্ট ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই বাইক–আরোহীর একজন নিহত হন। আহত অবস্থায় অপরজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া একজনের লাশ ছাতক থানায় এবং অন্য জনের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।