ট্রাকের ধাক্কায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় গতকাল শুক্রবার ভোরে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. শাওন হাওলাদার (২৭)। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার নিয়ামতি এলাকায়। তাঁর বাবার নাম হাসেম হাওলাদার। শাওন কদমরসুল এলাকায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শাওনকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।