ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সোহেল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে নগরের সিটি গেটসংলগ্ন সেবা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।