ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের টেরিবাজার এলাকায় গতকাল বুধবার বিকেলে ট্রাকের ধাক্কায় রুবেল (২২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। কুমিল্লার মুরাদনগরে তাঁর বাড়ি। শহরের চাক্তাই এলাকায় তিনি থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, বেলা তিনটায় টেরিবাজার মোড়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেল। কোতোয়ালি থানার উপপরিদর্শক জাকির আহমেদ প্রথম আলোকে জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।