ট্রাকের ধাক্কায় রেল কর্মচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় ডাকঘরের সামনে মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে ট্রাকচাপায় এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম দীলিপ ব্যানার্জি(৫৬)।

নিহত দীলিপ রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পটিয়ায়। নগরের আলকরন দোভাষ কলোনিতে তিনি থাকতেন। কর্মস্থলে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, সদরঘাট থানার ডাকঘর এলাকায় একটি ট্রাক পেছন থেকে দীলিপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।