ট্রাকের ধাক্কায় লেগুনার যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় লেগুনার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীরামপুর বাসস্ট্যান্ডের সেতুর পূর্ব পাশে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সুফিয়া আক্তার (৩৮) নামের লেগুনার এক যাত্রী নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকগঞ্জ থেকে আসা মাটিবাহী একটি ট্রাক থেমে থাকা একটি লেগুনাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও লেগুনা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় সুফিয়া আক্তার নামের লেগুনার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

ওসি জানান, ট্রাক ও লেগুনার চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।