ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এক্সেস সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুসলেম উদ্দিন (২৮) নাসিরাবাদ পিনাকল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা।