ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার েউলা বাসস্ট্যান্ডের কাছে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক মারা গেছেন। আহত হয়েছেন চারজন।
নিহত সুজিত কুমার (৪৫) কনোপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বড়কায় গ্রামের সুবল চন্দ্রের ছেলে।
বাগমারা থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সুজিত রাজশাহী থেকে বাগমারার ভবানীগঞ্জে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে দেউলা বাসস্ট্যান্ডের কাছে তাঁকে বহনকারী অটোরিকশাকে বাঁশবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে তিনিসহ অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সুজিতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজনকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।