ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার একডালা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে গতকাল রোববার দুপুরে ট্রাকের ধাক্কায় জিনাত রেহানা (৩২) নামের এক নারী নিহত ও তাঁর স্বামী আহত হয়েছেন। তাঁরা মোটরসাইকেলে চড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই হামিদুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে জিয়া আহমেদ (৩৮) ও তাঁর স্ত্রী জিনাত রেহানা মোটরসাইকেলে চড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। বেলা একটার দিকে তাঁরা নাটোরের সদর উপজেলার একডালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথেই জিনাত মারা যান। জিয়া আহমেদ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।