ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় মো. ইমরান হাওলাদার নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক ইমরান বন্দরটিলা এলাকায় থাকতেন। দুর্ঘটনায় মো. ইউসুফ নামের আরেক পোশাকশ্রমিক আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বেলা একটার দিকে ইমরান ও ইউসুফ একই সাইকেলে করে যাচ্ছিলেন। ট্রাকের ধাক্কায় তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। হাসপাতালে আনার পর চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।