ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সামনে গতকাল বুধবার ট্রাকের ধাক্কায় তুহিন গাজী (২৩) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বড়বিলা গ্রামের অলিউর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তুহিন গাজী সাইকেল নিয়ে পাটকেলঘাটা থানার পাশে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দেয়ালের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ধানভর্তি একটি ট্রাক পাশ কাটাতে গিয়ে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।