ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ ছোটন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত ছোটন চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ঘনশ্যাম বাজার এলাকায় বালুবোঝাই একটি ট্রাক ছোটনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা স্টেশন এলাকায় এসে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।