ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম জিনানন্দ বড়ুয়া (৪৫)। তিনি নগরের হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আজ রোববার সন্ধ্যায় নগরের খুলশী জাকির হোসেন রোডে এ দুর্ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্কুলশিক্ষক জিনানন্দ বড়ুয়া মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন দিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাক ও চালকে আটক করে থানায় নিয়ে যায়।