ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও এলাকায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে জামাল উদ্দিন (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভার নিযুক্ত ট্রাকচালক। পৌরসভা ও এলাকাবাসী জানান, জামাল উদ্দিন বৃহম্পতিবার রাতে কয়েকজন সহপাঠী নিয়ে নোয়াগাঁও ইস্টার্ন কেমিক্যাল কারখানার সামনে মোটরসাইকেল ক্রয়সংক্রান্ত নিয়ে কথা বলছিলেন। এ সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গোডাউন থেকে আসা বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তাঁর মৃত্যু ঘটে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদ বলেন, জামাল উদ্দিন রাঙ্গুনিয়া পৌর সদর ইছাখালী এলাকার ভান্ডামিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে গতকাল তাঁর লাশ দাফন করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে।