ট্রাকের নিচে মোটরসাইকেল, ২ আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, মোটরসাইকেলটির চালক দ্রুত বেগে চালাতে গিয়ে অপর আরোহীসহ ট্রাকের নিচে পড়ে যান। এতে আমির হোসেন (২২) নামের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাঁর পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।