ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহার অ্যাঙ্গেল ভরা একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে সবেগে এসে আরেকটি ট্রাক মেরে দিল প্রচণ্ড ধাক্কা। ঝরে গেল দুটি প্রাণ। আহত তিনজন। হতাহত ব্যক্তিরা পেছনের ট্রাকে ছিলেন। আজ বুধবার সকাল সাতটায় উল্লাপাড়া উপজেলায় পাচিলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তির লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত তিনজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী। তিনি বলেন, লোহার অ্যাঙ্গেল ভরা ট্রাকটিকে পেছন থেকে আসা ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। অ্যাঙ্গেল পেছনের ট্রাকের দুজনের শরীরে বিঁধে যায়। সকালে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে।

ওসি জানান, হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।