ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর–মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস এসে ওই ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে এক পুরুষ নিহত হন। এতে আহত হন অন্তত ১০ জন। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। তবে নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাদেকা জানান, সড়ক দুর্ঘটনায় ৮-১০ জনকে হাসপাতালে আনা হয়েছিল। একজনকে হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।