ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ড্রাম্প ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের কেউটচিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই আরোহীর পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা-মাওয়া মহাসড়ক হাসারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছেদ দুর্ঘটনার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, পদ্মা সেতুর রেললাইনের সড়কের ডান পাশ থেকে ট্রাকটি মাওয়ার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটিও মাওয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।