ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার দুবাওই বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, ওই দুজন পিকআপ ভ্যানের চালক ও চালকের সহকারী ছিলেন। তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসছিল। আজ ভোর পাঁচটার দিকে দুবাওই বাজারের কাছে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। লাশ দুটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।